বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

যুক্তরাষ্ট্রকে বিনা জবাবে ছেড়ে দেওয়া যাবে না: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলায়মানিসহ ৫ জনকে হত্যা করে মার্কিন বাহিনী। যার কারণে চলমান ইরান-আমেরিকার মধ্যেকার উত্তেজনা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের এ হামলার প্রতিক্রিয়া হিসেবে বিভিন্ন দেশের নেতারা তাদের মতামত তুলে করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানও তাদের একজন।

সিএনএন টার্কে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোগান সোলায়মানি হত্যাকাণ্ডে নিজের মতামত তুলে ধরে বলেন, জেনারেল কাশেম সোলায়মানি মধ্যপ্রাচ্যের ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন। কোনো দেশের উচ্চ পর্যায়ের একজন ব্যাক্তিকে এভাবে মেরে ফেললে তার জবাবদিহিতা করতে হবে। তাই যুক্তরাষ্ট্রকে বিনা জবাবে ছেড়ে দেওয়া যাবে না।

এরদোগান আরও বলেন, সোলায়মানের হত্যাকাণ্ডের ঘটনাটি তুরস্ক বেশ উদ্বেগের সঙ্গে পর্যালোচনা করছে। আমার মতে এটি একটি পূর্ব পরিকল্পিত হামলা। তবে সোলায়মানি এভাবে চলে যাবেন তা কখনো ভাবিনি। শুনে আমি হতবাক হয়ে গেছি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।

শুক্রবার সোলায়মানি হত্যাকাণ্ডের পর ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সাথে ফোনালাপ করেন তুরস্কের প্রেসিডেন্ট। ফোনালাপে এরদোয়ান সোলায়মানি হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেন। এ সময় এরদোয়ান সোলায়মানিকে শহীদ হিসেবে সম্বোধন করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ