সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পাবনায় দুর্বৃত্তের গুলিতে ছেলের সামনে বাবা নিহত সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬

পূজার জন্য ঢাকা সিটি নির্বাচন পেছাতে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরস্বতী পূজার জন্য ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন পিছিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্ধারণের জন্য হাইকোর্টে রিট করা হয়েছে।

গতকাল সোমবার রিটটি দায়ের করেন হাইকোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ। রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব ও ঢাকা জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।

বিচারপতি মুহা. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে চলতি সপ্তাহের যেকোনো দিন রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন এই আইনজীবী।

রিট আবেদনে বলা হয়েছে, আগামী ২৯ জানুয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা শুরু হবে। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা পালিত হয় শিক্ষা প্রতিষ্ঠানে। ফলে পূজা উদযাপন বিঘ্নিত হবে। এমতাবস্থায় ভোটের দিন ৩০ জানুয়ারি থেকে পিছিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্ধারণ করার নির্দেশনা চাওয়া হয়েছে।

অশোক কুমার ঘোষ জানান, পঞ্চমী না হওয়া পর্যন্ত সরস্বতী প্রতিমা বিসর্জন দেয়া যায় না বলে সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠানের জন্য রিটটি করা হয়েছে।

এর আগে ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ পেছানোর জন্য নির্বাচন কমিশনকে আইনি নোটিশ দিয়েছিলেন এই আইনজীবী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ