বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

পটিয়ায় আগুনে পুড়ে ছাই ৫ বসতঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের পটিয়ায় আগুনে দুটি কাঁচা ও ৩টি সেমিপাকা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ের ৫নং ওয়ার্ডের ক্বারী রশিদ আহমেদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হল- মুহাম্মদ ফারুক, মুহাম্মদ শাহজাহান মিয়া, জসিম উদ্দিন, নুরুল ইসলাম ও মুহাম্মদ হোসেনের ৩টি সেমিপাকা ও ২টি দ্বিতল কাঁচা বসতঘর।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা রাত তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ