বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

দায়িত্বে অবহেলার দায়ে ফতুল্লায় এসআইসহ ৫ পুলিশ প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সদর উপজেলার ফতুল্লায় চালককে হত্যা করে অটোরিকশা (ইজিবাইক) ছিনিয়ে নেয়ার ঘটনায় ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২ সহ ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

দায়িত্বে অবহেলার অভিযোগে সোমবার (৬ জানুয়ারি) তাদেরকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন- ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান-২, কনস্টেবল সফিক, হাবিবুর রহমান, ফজলুল হক এবং গাড়ি চালক কনস্টেবল আলমগীর।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের আরওআই ইলিয়াছ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৪ জানুয়ারি শনিবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের চর কাশিপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় ফতুল্লা মডেল থানার ঈগল টিমের দায়িত্বে ছিলেন এসআই মিজানুর রহমান-২ ও তার ফোর্স। কিন্তু তারা ঠিক মতো তাদের দায়িত্ব পালন করেননি।

ওইদিন রাতেই ইজিবাইক চালক টিপু হাওলাদারকে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় ইজিবাইক চালক রাতেই মারা যান। ফলে দায়িত্বে অবহেলার কারণে এসআই মিজানুর রহমান-২ সহ তার সঙ্গীয় ফোর্সকে থানা থেকে প্রত্যাহার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ