বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

সিলেটে অশ্লীলতা বন্ধ করতে মেলার পরিবর্তে মাহফিলের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবুল কাশেম অফিক:  জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের মোহতামিম মাওলানা মুসলেহুদ্দিন রাজুর আহ্বানে দেওয়ান বাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী শিওরখাল গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

গতকাল রোববার (৫ জানুয়ারী) সন্ধ্যায় হাজী তাজুল্লাহ’র সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে সকলের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত হয়- দক্ষিণ শিওরখালে কাউকে গান-বাজনা করতে দেয়া হবে না। সম্পূর্ণরূপে তা বন্ধ থাকবে। মদ-জুয়া ও সকল প্রকার অশ্লীলতাকে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবে।

এছাড়া এ বছর ৭ ও ৮ জানুয়ারি (মঙ্গল ও বুধবার) দক্ষিণ শিওরখাল গ্রামবাসীর উদ্যোগে দুই দিনব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্টিত হবে। ১ম দিন বাদ মাগরিব থেকে রাত ১২টা ও ২য় দিন বাদ মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে মেহমানদারীর ব্যবস্থা ও সাথে মাছের বাজারও বসার সিদ্ধান্ত হয়।

মাওলানা মুসলেহুদ্দিন রাজু সাথে আলাপ কালে তিনি বলেন, গ্রামবাসীর এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই। তাদের এই ভালো কাজের উছিলায় আল্লাহ এই অঞ্চলেকে দীনের মারকাজ হিসাবে কবুল করুন।

বৈঠকে উপস্থিত ছিলেন- মাওলানা আব্দুল কাইয়ূম, আয়ূব আলী (মেম্বার), সমাজকর্মী তেরা মিয়া, কামাল উদ্দিন মুহরি, বাবরু মিয়া, মুহাম্মদ সমুদ্দিন, আব্দুর রহমান, আব্দুল মানিক, জালাল উদ্দিন, আব্দুল হাশিম, ফজর আলী, ডা. সুহেল আহমদ, সফুর আলী, সেবুল মিয়া, ফজর আলী, আব্দুল জব্বার, আব্দুল জলিল মখন, ফুরাই উল্লাহ, শুকুর আলী, মকসুদ, হাজী গুলসের আলী, আখল, আকবার, শাহীন, আব্দুস সালাম, সুহেল মিয়া মরির প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ