শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’ নেপালের বন্যার্তদের পাশে জমিয়তনেতা রায়হান ও ছাত্রনেতা জামিল চাঁদপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

কেরালায় সিএএ বিরোধী বিক্ষোভ ইতিহাস হয়ে থাকবে: আনিসুর রহমান কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর আলফারুক: কেরালায় সিএএ এবং এনআরসি বিরোধী আইন পাস করে এ কালো আইনের বাস্তবায়ন রুখে দিয়েছে রাজ্যের নেতা কর্মীরা। এ উদ্যোগ অত্যন্ত সময় উপযোগী ও অনুসরণযোগ্য।

বিজিপির বাইরের অন্য সকল রাজ্যেরও উচিত নিজ নিজ এসেম্বলিতে সিএএ এনআসি এবং এনআরপি বিরোধী আইন পাস করে এ জনবিরোধী আইন বাতিলে ভূমিকা রাখা।

অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের সহ-সভাপতি মাওলানা আনিসুর রহমান কাসেমী এবং আবুল কালাম আজাদ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা নাফে মুহাম্মদ আরেফী এক যৌথ সম্মেলনে এসব কথা বলেন।

মাওলানা আনিসুর রহমান কাসেমী আরও বলেন, এ কালো আইন বহির্বিশ্বে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ছাড়াও আমাদের জনজীবনে বিরোপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, এ আইনের কারণে সারা বিশ্বে ভারতের সমালোচনা হচ্ছে। এজন্য প্রত্যেক রাজ্যের উচিত এ আইনের বিপক্ষে ব্যাপক জনমত গড়ে তোলা। আর জনগণেরও উচিত নিজ নিজ নেতা কর্মীদের প্রতি চাপ সৃষ্টি করা, যাতে তারা জনবিচ্ছিন্ন এ আইন বাতিলে কার্যকর ভূমিকা রাখতে যথোচিত সক্রিয় হন।

-বাসিরাত অনলাইন থেকে ওমর আলফরুকের অনুবাদ

-এটি