শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’ নেপালের বন্যার্তদের পাশে জমিয়তনেতা রায়হান ও ছাত্রনেতা জামিল চাঁদপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

ফিলিস্তিনের গাজায় সোলাইমানির গায়েবানা জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত ইরানের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির প্রতি শ্রদ্ধা জানাতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হাজার হাজার ফিলিস্তিনি গায়েবানা জানাজার নামাজ আদায় করেছেন।

গতকাল শনিবার গাজা সিটির সৈনিক স্কয়ারে জড়ো হয়ে ইরানের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।ফিলিস্তিনিরা এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পতাকায় আগুন দেয় ও পদদলিত করে। এসময় ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গাজার ইসলামিক জিহাদ নেতা আহমদ আল-মোদাল্লাল বলেন, সোলাইমানি সরাসরি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে সমর্থন করেছিলেন এবং তিনি প্রতিরোধ গ্রুপগুলোকে বিভিন্ন ধরণের সহযোগিতা করেছেন। তিনি আরো বলেন, সুলাইমানির হত্যা আমাদের সংকল্পকে আরো দৃঢ় করবে। প্রতিরোধ আন্দোলন তাদের শহীদদের রক্তের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকবে।

বিক্ষোভের পর সমাবেশে আল-নাসের সালাহ আল-দ্বীন ব্রিগেডের মুখপাত্র আবু মুজাহিদ বলেন, ফিলিস্তিনিরা সোলাইমানি হত্যার তীব্র নিন্দা জানায়। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতি তার জোর সমর্থন ছিল। আমরা সমবেদনা জ্ঞাপন করছি। প্রেস টিভি।

-এটি