সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আল্লামা হবিগঞ্জীর ইন্তেকালে ছাত্র মজলিসের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের ঐতিহ্যবাহী দীনি প্রতিষ্ঠান জামেয়া আরাবিয়া ইসলামিয়া উমেদনগর মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগন্জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইন এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নেতৃদ্বয় বলেন, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী দীনি শিক্ষার প্রচার-প্রসারে আজীবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। জীবনভর তিনি ইসলামী সমাজ বিপ্লবের লক্ষ্যে কাজ করেছেন। তার ইন্তেকালে জাতি একজন নির্ভীক দীনের মুজাহিদকে হারালো। এ শূন্যতা পূরণ হবার নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ