শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

ওমরা পালনে রেকর্ড গড়েছে তিন দেশ, ৫ মাসে ২৫ লক্ষ ভিসা দিয়েছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় চলতি বছরের ওমরার মৌসুমের সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে। বিবরণ অনুযায়ী মাত্র ৫ মাসে ২৫ লক্ষ ওমরা পালনকারীকে ভিসা দিয়েছে সৌদি আরব। এর মধ্যে এগিয়ে আছে পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত।

সৌদি প্রেস এজেন্সি এসপিএ এর বরাতে আল আরাবিয়া জানায়, হজ মন্ত্রণালয়ের এ বিবরণী ১ মহররম ১৪৪১ হিজরি থেকে ৭ জামাদি-উল-আওয়াল ১৪৪১ হিজরি পর্যন্ত ওমরা পালনকারীদের গণনা করে। এ সময়কালে সৌদি আরবে ওমরা পালন করতে আসে প্রায় ২৫ লক্ষ মুসলিম। তাদের মধ্যে সবচেয়ে বেশি পাকিস্তানের। এরপরই ইন্দোনেশিয়া, পরের স্থানে আছে ভারত।

এ ২৫ লক্ষ ওমরা পালনকারীর মধ্যে ২,১২০,৬৭৭ ওমরা পালকারী বিমানের মাধ্যমে, ১১৬,৫৩৭ স্থলপথে এবং সমুদ্রপথে ৩,৯২৪ ওমরা পালন করতে গিয়েছেন। সৌদি হজ ও ওমরা মন্ত্রীর উপদেষ্টা আয়মান আল-আরফেজ মতে, বুধবার থেকে সৌদি আরবে আগত ওমরা পালনকারীদের একটি পরিসংখ্যান তৈরির কাজ শুরু করেছে। তিনি বলেন, আমরা দেখতে চাই কোন দেশ থেকে সবচেয়ে বেশি ওমরা পালনকারী ও হজ পালনকারী আমাদের দেশে আসেন।

সরকারী পরিসংখ্যান অনুসারে, এ মৌসুমে ওমরাকারীদের সংখ্যার দিক থেকে শীর্ষ দেশগুলির অবস্থান। পাকিস্তান থেকে ওমরা পালন করেছে ৫৩২,৬৩৪। ইন্দোনেশিয়া থেকে ৪৭৭,৫৫৪। ভারত থেকে ২৮০,৩৮৮।

আল-আরাবিয়া থেকে আবদুল্লাহ তামিম

-এটি