বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী

লক্ষ্মীপুরের ১২০ বছরের বটতলী মাদরাসার দস্তারবন্দি শনিবার শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিযানুর রহমান জামীল : লক্ষ্মীপুরের ১২০ বছরের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আশরাফুল মাদারিসের (বটতলী মাদরাসা) দস্তারবন্দি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে ৪-৫ জানুয়ারি (শনি ও রবিবার)। ইতিমধ্যে সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

জানা যায়, প্রথম দিনে প্রধান মেহমান বেফাকের মহাসচিব এবং জামিয়া ইমদাদিয়া ফরিদাবাদের প্রিন্সিপাল আল্লামা আব্দুল কুদ্দুস।

এছাড়া বেফাকের প্রধান প্রশিক্ষক আল্লামা শিব্বির আহমদ, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রিন্সিপাল আল্লামা মাহফুজুল হক, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুমতাজুল করিম (বাবা হুজুর), জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার মুহাদ্দিস মাওলানা হারুনুর রশীদ, কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসার মুহতামিম মুফতী মুসতাকুন্নবী কাসেমী, বারিধারা মাদরাসার মুহাদ্দিস মুফতী হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী প্রথম দিন বয়ান করবেন।

আর দ্বিতীয় দিনে প্রধান মেহমান থাকবেন মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন পীর সাহেব ঢালকানগর। ঢাকার মুফতী দিলাওয়ার হুসাইন, ফেনীর ওলামা বাজার মাদ্রাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম আদীব, ফেনী জামিয়া আজিজিয়ার শাইখুল হাদীস আল্লামা কামালুদ্দীন, উজানীর বর্তমান পীর মাওলানা আশেকে এলাহী, মিরওয়ারিশপুর হোসাইনিয়া মাদরাসার শিক্ষাসচিব হাফেজ মুস্তাফিজুর রহমান, নোয়াখালী জামেয়া রহমানিয়া মহব্বতপুরের মুহতামিম মাওলানা ছিদ্দিকুর রহমান প্রমুখ এ দিন বয়ান করবেন।

জামিয়ার মুহাদ্দিস মুফতি ইউনুস আহমদ জানিয়েছেন, দস্তারবন্দি উপলক্ষে ছাত্রদের উদ্যোগে এবার আরবি-বাংলাসহ চার ভাষায় দেয়ালিকা প্রকাশ করা হবে। এছাড়াও দস্তারবন্দি স্মারকসহ আলাদা তিনটি বই প্রকাশ হচ্ছে।

মাদরাসার মুহতামিম মুফতি মামুন বিন শাইখ আব্দুল কবীর দেশবাসীর কাছে সম্মেলনের সফলতার জন্য দোয়া কামনা করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ