মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময় জানালো ইরান দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী আস্থাহীনতায় বিপাকে, ১০ হাজার কোটি তারল্য সহায়তা চায় ইসলামী ব্যাংক মাদ্রাসার কৃষি শিক্ষকদের বেতন স্কেল ও গ্রেড সংশোধন, পরিপত্র জারি বৈশ্বিক জাহাজ নির্মাণে বাংলাদেশের নতুন সম্ভাবনা

বিয়ের কথা বলে দীর্ঘদিন নিপীড়ন, পুলিশের এসআই গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আগারগাঁওয়ে বিয়ের কথা বলে এক নারীকে দীর্ঘদিন ধরে নিপীড়নের অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে আগারগাঁওয়ের তালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে শেরেবাংলা নগর থানার পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ। গ্রেফতার পুলিশ সদস্যের নাম রাকিব হোসেন। তিনি মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার রাতে ধর্ষণের অভিযোগে রাকিব হোসেনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন এক নারী। ওই মামলায়ই তাকে গ্রেফতার করা হয়।

ওই নারীর অভিযোগের বরাতে শেরেবাংলা নগর থানা পুলিশ জানায়, এসআই রাকিব হোসেন তালতলার এক নারীকে বিয়ে করার কথা বলে তার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। ওই নারী বারবার বিয়ের জন্য তাগিদ দিলেও টালবাহানা করেন রাকিব।

অভিযোগকারী নারী জানান, এসআই রাকিব তালতলার একটি বাসায় ওই নারীকে বৃহস্পতিবার রাতেও ধর্ষণ করেন। এদিনও বিয়ে করতে অস্বীকার করায় ওই নারী কৌশলে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান।

পরে শেরেবাংলা নগর থানা পুলিশ ওই বাসায় গিয়ে ওই নারীকে উদ্ধার করে এবং এসআই রাকিবকে গ্রেফতার করে। পরে তাদের দুজনকে শেরেবাংলা নগর থানায় নেয়া হয়। ওই নারী বাদী হয়ে রাতেই এসআই রাকিবের বিরুদ্ধে মামলা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ