বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

গভীর রাতে আল্লামা আশরাফ আলী রহ.-এর কবরের পাশে মুফতি ফয়জুল করিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গভীর রাতে সদ্য প্রয়াত শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী রহ- এর কবর জিয়ারত করলেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।

বৃহস্পতিবার  রাতে (২ জানুয়ারি ) মরহুম আল্লামা আশরাফ আলীর ছয় ছেলে, জামাতা ও স্থানীয় ওলামায়ে কেরামের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় মুফতি ফয়জুল করিম বলেন, মাওলানা আশরাফ আলী ছিলেন দেশের বিশিষ্ট আলেম, হাদিস শাস্ত্রের পন্ডিত ছিলেন। তিনি অসংখ্য মাদরাসায় হাদীসের দরস দিয়েছেন এবং বহুসংখ্যক মাদরাসা প্রতিষ্ঠাতা ও অসংখ্য দীনি শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন। মরহুমের ইন্তেকালে জাতি একজন নিবেদিতপ্রাণ আলেমেদ্বীনকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে।

Image may contain: 4 people

মতবিনিময় শেষে মরহুম আল্লামা আশরাফ আলী রহ. মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন তিনি। মোনাজাতে মরহুমের সমস্ত গুনাহ মাফ করতে এবং তাকে জান্নাতবাসী করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন মুফতি ফয়জুল করিম।

এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান, জামিয়া মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও বাংলাদেশ হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফীর ইমামতিতে কুমিল্লায় মরহুমের নিজ গ্রামে জানাজা নামাজ সম্পন্ন হয়। সেখানেই তার তাকে দাফন করা হয়।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ