মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময় জানালো ইরান দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী আস্থাহীনতায় বিপাকে, ১০ হাজার কোটি তারল্য সহায়তা চায় ইসলামী ব্যাংক

ছাত্রলীগের পুনর্মিলনীতে দাওয়াত পাননি শোভন-রাব্বানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও পুনর্মিলনী। অনুষ্ঠানে থাকার কথা রয়েছে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতা-কর্মীদের। কিন্তু দাওয়াত দেয়া হয়নি সংগঠনটির সদ্য সাবেক হওয়া সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে।

গতকাল বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের একাধিক কেন্দ্রীয় নেতা।

জানা যায়, পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের দাওয়াতপত্র পাঠিয়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী অনুষ্ঠানে থাকবেন না বলে আগেই জানিয়েছিলেন। তাই তাদেরকে আলাদাভাবে দাওয়াত দেয়া হয়নি।

প্রসঙ্গত, দেশের ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটির দায়িত্ব নেয়ার এক বছরের মাথায় দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। এরপর সংগঠনটির দায়িত্ব নেন কমিটির ১ নম্বর জ্যেষ্ঠ সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় ও ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ