বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

গাজীপুরে বাইতুল হিকমাহ একাডেমির যাত্রা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটির ৩৫নং ওয়ার্ডের বাদেকলমেশ্বর উত্তরপাড়ার আব্দুল গনি রোডে যাত্রা শুরু করেছে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান বাইতুল হিকমাহ একাডেমি।

আজ বুধবার সকাল ৭টায় এর উদ্বোধন করেন গাজীপুরের বোর্ড বাজার এলাকার বিশিষ্ট সমাজসেবক, সাহারা খাতুন আইডিয়াল স্কুল ও বাইতুশ শফীক জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী এমারত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- হজ এজেন্সি এসোসিয়েশন অব বাংলাদেশের অর্থসচিব আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদের মোল্লা, বিশিষ্ট সমাজসেবক আব্দুল আওয়াল, হাজী হুমায়ুন কবীর, ডা. এনামুল হক শোভা, হাজী শাহ আলম খান প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা ও দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক, কলামিস্ট ও মুফাসসিরে কোরআন মাওলানা যুবায়ের আহমাদ। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এলাকার মুরব্বিরা।

নৈতিক শিক্ষার অবক্ষয়ের এ সময়ে আমাদের আগামী প্রজন্মকে আধুনিক ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে বাইতুল হিকমাহ একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে।

স্কুল সিলেবাসের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটারের পাশাপাশি শুদ্ধ কুরআন তেলাওয়াত, নামাজ, জানাজাসহ ইসলামী শিক্ষাও প্রদান করা হবে। ক্লাসভিত্তিক কয়েকটি ভাগ ভাগ করে থাকবে নবিজি সা. এর পুরো জীবনী পড়ানো ব্যবস্থাও রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ