শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

অস্ত্র বিরতিতে রাজি তালেবান কাউন্সিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তালেবানের প্রভাবশালী পরিষদ আফগানিস্তানে একটি সংক্ষিপ্ত পরিসরে অস্ত্র বিরতিতে রাজি হয়েছে।

গত রোববার তারা এ সম্মতি প্রকাশ করে। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের একটি শান্তিচুক্তি সই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তালেবান কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা যায়। তবে তারা বলেননি এটা কখন শুরু হবে। কোন শান্তিচুক্তি সইয়ের আগে ওয়াশিংটনের পক্ষ থেকে যুদ্ধ বিরতির দাবি জানিয়ে আসা হচ্ছিল। শন্তিচুক্তির ফলে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র তাদের সৈন্যদের দেশে ফিরিয়ে নিয়ে যাবে এবং সেখানে তাদের ১৮ বছরের সামরিক কার্যক্রমের সমাপ্তি ঘটবে।

কোন দেশে এটাই দীর্ঘদিন ধরে মার্কিন সৈন্য মোতায়েনের ঘটনা। হোয়াইট হাউস বলেছে, এ বিষয়ে তারা কোন মন্তব্য করবে না। যুক্তরাষ্ট্র শান্তিচুক্তিতে তালেবানের কাছ থেকে প্রতিশ্রুতি চায় যে আফগানিস্তান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে না।

বর্তমানে আফগানিস্তানে ১২ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তালেবান প্রধান যুদ্ধ বিরতির সিদ্ধান্ত অনুমোদন করবেন সেটা প্রত্যাশা করা হয়নি। যুদ্ধ বিরতির সময়সীমা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এটা ১০ দিন স্থায়ী হতে পারে। কিন্তু এটা নির্দিষ্ট করা হয়নি কখন যুদ্ধ বিরতি শুরু হবে। তালেবানের মধ্যস্থতাকারী দলের চার সদস্য প্রভাবশালী পরিষদের সঙ্গে এক সপ্তাহ ধরে আলোচনা চালায় বলে জানা গেছে। সূত্র: এপি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ