বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

হিউম্যান মিল্ক ব্যাংক নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে মুসলিম বিরোধী নাগরিকত্ব বিল বাতিল এবং বাংলাদেশের হিউম্যান মিল্ক ব্যাংক নিষিদ্ধের দাবীতে "ব্রাহ্মণবাড়িয়া সম্মিলিত কওমী প্রজন্ম"র উদ্যোগে একটি মানববন্ধন আয়োজিত হয়।

গতকাল (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে হাফেজ মাওলানা মুফতি এরশাদুল্লাহ্ কাসেমীর সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, ভারতে মুসলিম বিরোধী বিতর্কিত নাগরিকত্ব বিল একটি অমানবিক বিল। ভারত থেকে মুসলিমদের বিতারিত করার একটি ভয়াবহ চক্রান্ত! অনতিবিলম্বে বাংলাদেশ সরকার এই বিলের প্রতি নিন্দা জানানোর আবেদন জানান তারা। এবং সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে স্থগিত করা "হিউম্যান মিল্ক ব্যাংক"কে সম্পূর্ণ নিষিদ্ধ করার অনুরোধ জানান।

মাওলান আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জামিয়া রহমানিয়া বেড়তলার শায়খুল হাদিস- মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা নিয়ামুল হক, মাওলানা হাবিবুর রহমান, হাফেজ মাওলানা ইফতিখার জামীল, মাওলানা নাঈমুল হক, মাওলানা ইউসুফ বিন ইকবাল প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ