সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

সাইফুজ্জামানের স্ত্রী-পুত্রের দায়িত্ব নিল বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক সাইফুজ্জামান এর স্ত্রী ও পুত্রের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল রোববার এই মৃত্যুর ঘটনায় আয়োজিত বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে এক শোক সভায় এই ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

এর আগে গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে এক লরির ধাক্কায় ২ মেয়েসহ মৃত্যুবরণ করেন তিনি। দুর্ঘটনায় আহত সাইফুজ্জামানের স্ত্রী কনিকা আক্তার এবং পুত্র মন্টু বর্তমানে চট্টগ্রাম সমন্বিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

মুহা. সাইফুজ্জামান ১৯৭৫ সালের ১ সেপ্টেম্বর চাঁদপুর জেলার নবীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১১ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দশম। ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করেন তিনি। কিছুদিন বেসরকারি চাকরি করার পর ২০০৫ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগ দেন সাইফুজ্জামান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ