শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

'জয় শ্রীরাম' বলে এবার চার্চে হামলা, গ্রেপ্তার ৩ বিজেপি কর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পূর্ব মেদিনীপুরের ভগবানপুর খ্রিস্টানদের বড়দিন পালন ও নতুন গির্জার উদ্বোধনী অনুষ্ঠানে হামলা চালানোর অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠেছে। এ ঘটনায় তিন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা জয়শ্রীরাম বলে চার্চে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

আজ সোমবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। প্রত্যেককে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, দিনকয়েক আগে মেদিনীপুরের ভগবানপুর থানার উত্তর শিবরামপুর গ্রামে যিশুখ্রিস্টের জন্মদিন পালন এবং নতুন গির্জা উদ্বোধনের অনুষ্ঠান চলছিল।

অনুষ্ঠান চলাকালীন বেশ কয়েকজন বিজেপি কর্মী গির্জায় হামলা চালায়। তারা গির্জার জানলা, দরজা ভাঙচুর করে। এমনকী তারা গির্জায় থাকা আসবাবপত্র, পাখা এবং মাইক সেটেও ব্যাপক ভাঙচুর চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাদের বাধা উপেক্ষা করে নির্বিচারে চলে ভাঙচুর। প্রত্যেককেই 'জয় শ্রীরাম' ধ্বনি দিতেও শোনা যায়। ভাঙচুরের পর ঘটনাস্থল ছেড়ে চলে যায় হামলাকারীরা।

স্থানীয়রা দাবি করে, সুদূর অতীতে এমন কোনও ঘটনা ঘটেছে বলে কারও মনে নেই। তবে বর্তমানে ক্রমশই বাড়ছে ধর্মীয় হানাহানির মতো এমন ঘটনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ