শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

ওয়াশিংটনে আমাদের চেয়ে দিল্লির লবি অধিক শক্তিশালী: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের চেয়ে ভারতীয় লবিকে বেশি প্রভাবশালী বলে দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ‘ওয়াশিংটনে আমাদের চেয়ে দিল্লির লবি অধিক শক্তিশালী। এ কারণে ইসলামাবাদের সঙ্গে মার্কিন প্রশাসনের দ্বিপাক্ষিক সম্পর্ক খুব বেশি ভালো হচ্ছে না।’

যুক্তরাষ্ট্র সফররত পাক প্রধানমন্ত্রী মন্তব্যটি করার পাশাপাশি কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ও ভারতের নাগরিকত্ব আইনের তীব্র সমালোচনা করেন।

রবিবার (২৯ ডিসেম্বর) উত্তর আমেরিকায় পাকিস্তানি বংশোদ্ভূত চিকিৎসকদের সংগঠন ফিজিশিয়ান্স অব পাকিস্তানি ডিসেন্ট অব নর্থ আমেরিকার (আপনা) আয়োজনে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইমরান খান। সেখানেই পাক-ভারত প্রসঙ্গটি টেনে আনেন তিনি।

ইমরান বলেছেন, ‘আমেরিকায় বর্তমানে পাকিস্তানের চেয়ে ভারতের লবি অধিক শক্তিশালী। এ কারণে নয়াদিল্লির অবস্থানের কাছে আমরা সবসময়ই চাপে থাকি। বর্তমানে যার প্রভাব মার্কিন প্রশাসনের পাকিস্তান নীতিতেও পড়তে শুরু করেছে।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ