বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

রাজধানীর মুগদায় আল-মাদানী ফাউন্ডেশনের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐতিহ্যবাহী দ্বীনি ও সামাজিক সেবামূলক সংগঠন আল-মাদানী ফাউন্ডেশন বাংলাদেশ-এর ৩ দিন ব্যাপী ৯ম বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন মুগদা স্টেডিয়াম ট্রাক স্ট্যান্ড সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হয়ে রোববার রাতে আখেরী মুনাজাতে শেষ হবে ৩ দিন ব্যাপী এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন।

ইতিমধ্যে সম্মেলনের সার্বিক প্রস্ততি ও প্রচারনা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান ও সম্মেলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দীন সাব্বির।

সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ জহির উদ্দীন সাহেবের সভাপতিত্বে সৌদী আরব, কাতার, লন্ডন, ভারতসহ দেশের শীর্ষ আলেম ও দেশবরেণ্য উলামায়ে কিরাম তাশরীফ আনবেন।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মীর আলী নোয়াজ ও সদস্য সচিব মুহাম্মদ রাকিবুল ইসলাম সকলকে সম্মেলন সফল করার আহবান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ