শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

মুসলমানদের অন্তর্ভুক্ত না হলে বিজেপি জোট ছাড়ার হুমকি শরিক দলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এনডিএ জোট নিয়ে অসন্তুষ্ট বিজেপির জোট শরিক শিরোমনি অকালি দল। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে জোট শরিকদের কোনো পরামর্শই নেয়নি মোদি– অমিত শাহ নেতৃত্বাধীন বিজেপি সরকার।

মোদি সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন শিরোমনি অকালি দলের নেতা নরেশ গুজরাল। মঙ্গলবার সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাতকারে তিনি জানিয়ে দিলেন, সংশোধিত নাগরিকত্ব আইনে মুসলিম অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দিক সরকার।

মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে রাজ্যসভার সাংসদ নরেশ গুজরাল বলেন, ‘‌বাজপেয়ি জানতেন কীভাবে শরিদের সম্মান দিতে হয়। বাজপেয়ীজির আমলে ২০টি শরিক দল ছিল। সবাই খুব খুশি ছিল। আর এখন বেশিরভাগ শরিক দলই অসন্তুষ্ট। যদি নাগরিকত্ব আইনে ফের সংশোধন না করা হয়, তাহলে আমরা ভেবে দেখব এনডিএতে থাকব কিনা। নাগরিক বিল সংসদে নিয়ে আসার আগে আমাদের সঙ্গে কোনও পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি মোদি সরকার।

সংসদে ভোটাভুটির সময়ে নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষেই ভোট দিয়েছিল শিরোমনি অকালি দল। সেবিষয়ে গুজরাল বলেন, ‘বিগত ১০–১২ বছরে আফগানিস্তান এবং পাকিস্তান থেকে ৬০–৭০ হাজার শিখ ধর্মীয় কারণে এদেশে চলে এসেছিলেন। তাঁরা আজও নাগরিকত্ব পাননি। তাঁরা যাতে নাগরিকত্ব পান, সেই কারণেই এই বিলের সমর্থন করা হয়েছিল সংসদে।

এদিন সংবাদমাধ্যমে এনআরসিরও বিরোধিতা করেন তিনি। জানান, এনআরসির জন্য মানুষ ভীত। কোনোভাবেই যেন দেশে খুন, দাঙ্গা‌ না হয়। সমস্যার সমাধান করুন।

সূত্র: আজকাল

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ