বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ভারত থেকে অনুপ্রবেশের পর মুজিবনগর সীমান্তে আটক ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত থেকে অনুপ্রবেশের পর মেহেরপুর জেলার মুজিবনগর সীমান্ত থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ। রোববার সকাল ১০ টার দিকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন। তাদের আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. আব্দুল হাশেম জানান, গোপন খবরে মুজিবনগরের আনন্দবাস সীমান্তের কাছে অভিযান চালায় পুলিশ। সেখানে ঘোরাফেরা করা অবস্থায় ৮ জনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছে, বিভিন্ন সময়ে তারা ভারতে কাজ করতে যায়। সেখানে পুলিশের হাতে আটক হয় তারা। পরে জেল থেকে মুক্তি পেয়ে তারা রাতে সীমান্ত পেরিয়ে আনন্দবাস গ্রামে প্রবেশ করে।

তবে পুলিশ বলছে, তাদের জিজ্ঞসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের পরই জানা যাবে তারা বাংলাদেশি নাগরিক না ভারতীয় নাগরিক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ