মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮


গণধর্ষণে অভিযুক্ত আসামি অস্ত্রসহ গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাঁশখালীতে গণধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি জসিম উদ্দিন প্রকাশ পুতুইয়া ডাকাতকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার সকালে বাঁশখালীর চাম্বল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকার মুহা. কালুর ছেলে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল জানান, আজ বাঁশখালীর চাম্বল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জসিমের কাছ থেকে একটি একনলা বন্দুক ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ২০১৮ সালের ১৯ আগস্ট বাঁশখালীর চাম্বল এলাকায় এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। গণধর্ষণের মূলহোতা ও চার্জশিটে প্রধান অভিযুক্ত ছিল জসিম উদ্দিন প্রকাশ পুতুইয়া ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর