বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ২ রোহিঙ্গা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসার সময় কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন বলে জানা যায়।

বিজিবি দাবি করেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান পাচারের খবরে অভিযানে গেলে শনিবার ভোর সাড়ে ৩টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের সীমান্ত জনপদ নলবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৪০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক ও দুইটি কার্তুজ উদ্ধার করেছে বিজিবি।

এ ঘটনায় নিহতরা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ছিদ্দিক (৩০) ও মোহাম্মদ শাহাজান (৩৬)।

এসব তথ্য নিশ্চত করে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহম্মদ জানান, কয়েকজন পাচারকারী মিয়নমার থেকে ইয়াবার চালান নিয়ে সীমান্ত পার হয়ে নলবনিয়া পয়েন্টে প্রবেশ করলে টহলরত বিজিবি তাদের গতিরোধ করার চেষ্টা করে।

এ সময় ইয়াবা পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে বিজিবিও পাল্টা গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থল থেকে ওই দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে ৪০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। উখিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ