বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

খাদেমুল কোরআন সাভার মাদরাসায় আসছেন মাওলানা খুরশিদ আলম কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লামা ইলিয়াছ দয়াপুরী রহ. প্রতিষ্ঠিত আল-জামেআতুল ইসলামিয়াহ খাদেমুল কোরআন সাভার মাদরাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে আসছেন আল্লাহ করিম মসজিদ মোহাম্মদপুর ঢাকার খতিব, মুফাসসিরে কুরআন মাওলানা খুরশিদ আলম কাসেমী।

আগামী ২৬ ডিসেম্বর বৃহস্পতিবারের এ মাহফিলে আরো উপস্থিত থাকবেন  মাওলানা ইউসুফ দয়াপুরী, মুফতি মীর মােঃ ছানাউল্লাহ নূরী, মুফতি আব্দুল্লাহ্ আল বারী, মুফতি নেয়ামত উল্লাহ আল ফরিদী।

নাভানা গ্রীণ হােমস, আড়াগাও, আশুলিয়া, ঢাকায় প্রতিষ্ঠিত আল-জামেআতুল ইসলামিয়াহ খাদেমুল কোরআন সাভার মাদরাসার উদ্যোগে আয়োজিত এ মাহফিলে আরো বয়ান করবেন, মুফতি হুমায়ুন সাঈদ, হাফেজ মাওলানা আতাউল্লাহ দয়াপুরী।

মাহফিলে কুরআন তিলাওয়াত করবেন কারি মুফতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চেয়ারম্যান, আশুলিয়া ইউপি শিক্ষানুরাগী ও জনদরদী আলহাজ্ব শাহাব উদ্দিন মাদবর।

সভাপতিত্ব করবেন হাজি মােখলেছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। সার্বিক সহযােগিতায়, শাহজাহান সাজু, বিশিষ্ট সমাজ সেবক।

মাহফিল পরিচলানা করবেন, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক মুফতি আবদুল্লাহ তামিম।  এছাড়াও উপস্থিত থাকবেন অন্যান্য ওলামায়ে কেরাম।


যাতায়াত, সাভার থেকে বিশমাইল হয়ে পূর্ব দিকে অথবা আশুলিয়া থেকে জিরাব হয়ে পশ্চিম দিকে কাঠগড়া বাজার। বাজার থেকে সামান্য দক্ষিণে মাদরাসা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ