বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

'কুরআন চর্চা ও অনুশীলনে আমাদের মনোযোগী হতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রাম ওমরগনি এম ই এস কলেজের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান লেখক ও গবেষক, শিক্ষাবিদ মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, পবিত্র কুরআনের বিশুদ্ধ তেলাওয়াত ও অর্থ অনুধাবনের মেহনত জোরদার করতে হবে।

তিনি বলেন, কুরআনের শিক্ষা ও আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে মৌলিক পরিবর্তন এনে দেয়। তাই কুরআন চর্চা ও অনুশীলনে আমাদের মনোযোগী হতে হব। কুরআনে অতীতের অনেক ইতিহাস ও ঘটনা বর্ণিত হয়েছে, যা থেকে মানবজাতি শিক্ষা নিতে পারে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চন্দনাইশের পাঠানদন্ডী আঞ্জুমানে হিলফুল ফুযুল মঈনুল ইসলাম পাঠাগারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য ইসলামী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আল্লামা শাহ আলী আহমদ বোয়ালভীর রহ. খলিফা মাওলানা সিরাজুল হক বোয়ালভী বলেছেন, আল্লাহ তায়ালার ভয়ভীতি রেখে অন্তরে আমলের বীজ বপণ করতে হবে। বুজুর্গানেদ্বীন ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে কুরআন সুন্নাহর সহিহ জ্ঞানচর্চা ও আমলের প্রতি বেশি মনোযোগী হতে হবে।

কর্ণফুলি শাহমীরপুর তাজবীদুল কুরআন মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা কারী নুরুল্লাহ বলেছেন, পর্দাশীল একজন মহিলা সবদিক থেকেই সম্পদ, অতএব, মহিলাদের হযরত আয়েশা রা. মতো মহিয়সী নারীর আদর্শে নিজেকে গড়ে তুলতে হবে। পর্দার বিধান আল্লাহ প্রদত্ত ফরজ অত্যাবশ্যকীয় ইবাদত। পোষাক পরিচ্ছেদসহ ঘরোয়া ভাবে পর্দার প্রচলন আরো ব্যাপক করতে হবে।

মাওলানা হাফেজ রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সম্মেলনে আলোচনা করেছেন জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আখতার হোসাইন আনোয়ারী, জামেয়া দারুল মাআরিফের মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ ও জিরি মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হোসাইন আল মাহমুদ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ