বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যানের শিশুপুত্রকে খুনের ঘটনায় আটক ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ জুয়েল মিয়ার শিশুপুত্রকে গলা কেটে হত্যা রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ বড় ঘাগটিয়া গ্রামের ঘটনাস্থলের আশপাশে ব্যাপক তল্লাশি ও অনুসন্ধান চালায়।

এ সময় নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসাবাদের জন্য চেয়ারম্যান জুয়েলের বড় ভাই নজরুল ইসলাম, তার স্ত্রী রণি আক্তার, মেয়ে নদী, বড় ভাই তোফাজ্জল ইসলামের স্ত্রী শারমিন আক্তার এবং পাশের আরেকটি বাড়ি থেকে আব্বাস আলীর ছেলে নয়ন ও আশ্রব আলীর ছেলে মোতালিবকে আটক করে থানায় নিয়ে যায়।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে গাজিরচর ইউনিয়নের বড় ঘাগটিয়া গ্রামের নিজ বাড়ির সামনে সাইকেল চালাতে ও বন্ধুদের সঙ্গে খেলতে বের হয়ে নিখোঁজ হয় চেয়ারম্যান মুহা. জুয়েল মিয়ার পাঁচ বছর বয়সের শিশুপুত্র আবির। অনেক খোঁজাখুজির পর কয়েকশ' গজ দূরে অবস্থিত জুয়েল চেয়ারম্যানের বড় ভাইদের বাড়ির পিছনের একটি জঙ্গলে শিশু আবিরের গলা কাটা লাশ পাওয়া যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ