শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘হাফেজদের হাতে ‘নেক্সাস’ বই তুলে দেওয়া ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক’ সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ৮৯ লাখ টাকা মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ 

মালয়েশিয়ায় ফেসবুক ব্যবহারে ট্যাক্স থাকবে জানুয়ারি থেকে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১লা ২০২০ জানুয়ারি থেকে মালয়েশিয়ার সরকারকে ফেসবুক ব্যবহারকারীদের ট্যাক্স দিতে হবে। তাও আবার ৬% হারে। ইতোমধ্যে মালয়েশিয়ার ফেসবুক ব্যবহারকারীদের ই-মেইল প্রদান করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

জানা যায়, ব্যবসায়িক কাজে ব্যবহৃত বিভিন্ন পেজের কর্তৃপক্ষ যেসব পোস্ট গুলো পোস্ট করার জন্য ফেসবুকে অর্থ প্রদান করা হয় সেখানেই ৬% হারে মালয়েশিয়ার সরকারকে ট্যাক্স প্রদান করতে হবে। তবে সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের এ ব্যাপারে কোন ট্যাক্স প্রদান করতে হবে না।

শুধুমাত্র এ ট্যাক্স প্রযোজ্য হবে যখন, ঐ ফেসবুক ব্যবহারকারী যদি বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করে, বিভিন্ন পোস্ট যদি বুস্ট করে। আর যারা বিজনেস ফেসবুক ব্যবহারকারি তাদেরকে ৬%হারে প্রতিটি পোস্টের জন্য মালয়েশিয়ার সরকারকে দিতে হবে।

প্রসঙ্গত, মালয়েশিয়ায় বিভিন্ন কোম্পানির প্রচারের জন্য বিজ্ঞাপন ব্যবহার করা হয়। কোটি কোটি টাকা বিজ্ঞাপন বাবদ ফেসবুকে দিতে হয় কোম্পানিগুলোকে। সরকার বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত ছিল। তাই মাহথির সরকার বিজনেস ফেসবুক ব্যবহারকারির উপর এই ট্র্যাক্স আরোপ করেছে।

-এটি