মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮


'বিজেপি মুসলিম বিরোধী রাজনীতি করছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর বলেছেন, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের হাতে আজ জিম্মি বাংলাদেশ। দুর্নীতি আর সন্ত্রাস বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে এবং তা ক্রমশ বেড়েই চলছে।

আজ বৃহস্পতিবার ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অধিবেশনে এ কথা বলেন।

গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সম্প্রতি রাজাকারের তালিকা নিয়ে আওয়ামী লীগ যে অসত্যতা ও মিথ্যাচারের পরিচয় দিয়েছে তা জাতির সাথে চরম তামাশা ছাড়া আর কিছু নয়।

তিনি বলেন, দুর্নীতির কারণে আজ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে, এর দায় সরকার কখনো এড়াতে পারবে না।

তিনি আরও বলেন, এনআরসি নিয়ে বিজেপি মূলত ভারতে মুসলিম বিরোধী রাজনীতি করছে।

বিজেপির অহেতুক সিদ্ধান্তের বিপক্ষে কথা বলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সহ সাধারণ ছাত্র জনতার উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে এর সুষ্ঠ বিচার দাবি করেন।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা তায়িদুল ইসলাম।

উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা জিয়াউল হক শামীম, কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শাহীন, প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, অফিস ও স্কুল কার্যক্রম সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও কুষ্টিয়া জেলা সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

-এএ


সম্পর্কিত খবর