বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী

মারকাযুন নূর ফাউন্ডেশনের আয়োজনে দেশব্যাপী কুরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মারকাযুন নূর ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। এ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার স্বর্ণপদকসহ বিজয়ী ১০ জনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

দুটি গ্রুপে হাফেজরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন- (প্রথম গ্রুপ) ধারাবাহিক যেকোনো ৫ পারা বয়স ১০ বছর! (দ্বিতীয় গ্রুপ) ধারাবাহিক যেকোনো ১০ পারা বয়স ১৫ বছর!

২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) উত্তরার মারকাযুল ফিক্বহীল ইসলামীতে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন খাদেমুল ইসলাম গহরডাঙ্গা মাদরাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মুফতি ওসামা আমিন। প্রধান আকর্ষণ-মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী। এছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরামসহ প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

প্রধান বিচারক হিসেবে থাকবেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের প্রশিক্ষক ও বিচারক  হাফেজ ক্বারী মাওলানা সাইদুর রহমান যশোরী, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের প্রশিক্ষক ও বিচারক হাফেজ ক্বারী মাওলানা আবু সালেহ মোহাম্মদ মুসা।

মারকাযুন নূর ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ কারী হাদিউল ওয়ারা ফরিদপুরী এ প্রতিযোগিতায় সকল হাফেজদের অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

বিভিন্ন জেলায় মারকাযুন নূর ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্র রয়েছে। আপনার নিকটস্থ কেন্দ্রের ঠিকানা জানতে ও প্রতিযোগিতায় অংশ নিতে যোগাযোগ করুন- ০১৯৩৩৪০৩৭২৭।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ