বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী

বিজয় দিবস উপলক্ষে দারুর রাশাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দিন তাসলিম
মিরপুর প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাহিত্যের প্রাণকেন্দ্র খ্যাত মিরপুর দারুর রাশাদ মাদরাসায়। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় মাদরাসা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদরাসা মুহতামিম মাওলানা সালমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মিরপুর ১২, ৯১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও মাদরাসার যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর মোল্লা সজল, মাদরাসা সহ-সভাপতি মাহবুবুর রহমান, দৈনিক নয়া দিগন্তের সাব-এডিটর ও মাদরাসার শিক্ষাসচিব মাওলানা লিয়াকত আলী, মাদরাসার সহকারী মুহাতামিম কারামত আলী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ ও মাদরাসার বিভিন্ন ক্লাসের ছাত্ররা।

আলোচনায় বক্তারা বলেন, স্বাধীনতার চেতনা ও প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামী অঙ্গনকে যারা স্বাধীনতা বিরোধী মনে করেন তাদের ধারণা পাল্টাতে হবে। সরকার এবং ইসলামী অঙ্গনের সমন্বয়ে দেশ এগিয়ে নিতে হবে।

সকাল ১১ টা ৩০ মিনিটে মাদরাসা মুহাতামিম ও সভার সভাপতি মাওলানা সালমানের দোয়ার মাধ্যমে এ আলোচনা সভা শেষ হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ