বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

বাগেরহাটে মুসল্লিকে বাঁচাতে গিয়ে ইমাম আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগেরহাট সদর উপজেলায় মুসল্লিকে মারধর থেকে বাঁচাতে গিয়ে মার খেলেন মসজিদের এক ইমাম। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজ শেষে উপজেলার চাপাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, চাপাতলা গ্রামের স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মুহা. বেল্লাল হোসেন (৪২) ও সোহেল মল্লিক (২৩)। তারা বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ ঘটনায় আহত সোহেল মল্লিকের বাবা জোহর মল্লিক আজ শনিবার বাগেরহাট মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

আহতরা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর পূর্বশত্রুতার জের ধরে দুর্বত্তরা সোহেল মল্লিককে বেধড়ক পেটাতে থাকেন।

এ সময় ওই মসজিদের ইমাম হাফেজ মুহা. বেল্লাল হোসেন তাকে বাঁচাতে গেলে তিনিও বেধড়ক পিটুনি খেয়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দীন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ