বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

‘মাদক ব্যবসা আর না’ মসজিদে গিয়ে ওয়াদা দুই কারবারির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের বাকলিয়া থানাধীন মেহেদীবাগ জামে মসজিদে গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পন করেছে দুই মাদক কারবারি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজের আগে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আত্মসমর্পণ করে তারা। আত্মসমর্পণ করা ঐ দুই ব্যক্তির নাম মফিজুর রহমান মানিক (২৬) ও আব্দুল হালিম দুদু (৩২)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, মানিক ও দুদু নামে দুই মাদক ব্যবসায়ী আজ মেহেদীবাগ জামে মসজিদে জুমার নামাজের পূর্বে আত্মসমর্পণ করেছে। মুসল্লিদের সামনে তারা ওয়াদা করেছে ভবিষ্যতে আর মাদক ব্যবসা করবে না।

তিনি আরও জানান, আত্মসর্মপণকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে বাকলিয়া থানায় একাধিক মামলা চলমান আছে। তারা বাকলিয়া থানার বহু মামলার জামিন প্রাপ্ত আসামি।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১৭ মে বাকলিয়া থানার বজ্রঘোনা এলাকার মাদানী মসজিদে মুসল্লিদের সামনে পুলিশের কাছে সাত ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পন করেছিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ