মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
১৫ আগস্ট জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান ২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট

বরিসকে শেখ হাসিনার অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বিশাল জয় পেয়েছে বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি (রক্ষণশীল দল)। এ জয়ে বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ বিষয়টি জানানো হয়েছে।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হওয়ায় জনসন ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারাও। পাশাপাশি নিজেদের প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন তারা।

বরিস জনসনকে অভিনন্দন জানিয়ে শুক্রবার (১৩ ডিসেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় লিখেছেন, এটি অনেক বড় এক অর্জন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তি হতে এখন আর কোনো সমস্যা থাকল না।

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল এক টুইটার বার্তায় বলেছেন, দুই দেশের বন্ধুত্ব এবং অংশীদারিত্বের এক নতুন অধ্যায় তৈরি হতে যাচ্ছে। এ বিজয়ে বরিস জনসনকে অভিনন্দন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটার বার্তায় লিখেছেন, এই বিজয়ে বরিস জনসনকে অনেক অনেক অভিনন্দন। ভবিষ্যতে যুক্তরাজ্যের সঙ্গে ভারতের বন্ধন আরও দৃঢ় হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ