বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

মাকবারায়ে আজিজে শায়িত হলেন মাওলানা মীর খলিলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রাম আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা মীর খলিলুর রহমান মাদানী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ১২ টা ৫০ মিনিটে জামিয়া পটিয়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাওলানা ফোরকান উল্লাহ পটিয়াভীর সুত্রে জানা যায় যে, মৃত্যুকালে তার বয়স ছিল ৬৭ বছর। তিনি ১ স্ত্রী ও ৪ ছেলে সন্তানসহ অসংখ্য ছাত্র, দোস্ত আহবাব, আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস শায়খ আব্দুল জাব্বার ইউনুছ (হাজী সাহেব হুজুর) রহ. এর জামাতা। এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মীরের বাড়ির স্থায়ী বাসিন্দা ছিলেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাদে যোহর আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় প্রধান মুফতি ও মুহাদ্দিস আল্লামা মুফতি হাফেজ আহমদ উল্লাহর ইমামতিতে জামিয়া প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে জামিয়ার কেন্দ্রীয় কবরস্থান 'মাকবারারে আজিজে তাকে সমাহিত করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ