বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

নয়াটোলা কামিল মাদরাসার প্রিন্সিপাল শফি উদ্দীন ভূঁইয়া আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আয়ার ইসলাম: নয়াটোলা কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং কবি ও প্রকাশক মঈন মুরসালিনের বাবা অধ্যক্ষ্য শফি উদ্দীন ভূঁইয়া (বড় হুজুর) আজ বুধবার (১১ডিসেম্বর) সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।

মাওলানা শফিউদ্দিন ভূঁইয়া ছিলেন দেশবরেণ্য বর্ষিয়ান শিক্ষাবিদ, হাজারো আলেম ও শিক্ষার্থীর উস্তাদ। ইলমে দ্বীনের খেদমতে তিনি নয়াটোলা কামিল মাদরাসার পাশাপাশি মসজিদ এবং কাওমি মাদরাসার ও হেফজখানা প্রতিষ্ঠা করেছেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের উপদেষ্টা ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা আজ বাদ আছর মধুবাগ নয়াটোলা মাদরাসা মসজিদে অনুষ্ঠিত হবে।

তিনি সবার শ্রদ্ধাভাজন ছিলেন। বড় হুজুর নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। নভেম্বর মাসের শুরুর দিকে হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রাজধানী মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

এদিকে তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রেখে যাওয়া অসংখ্য ছাত্র ও গুনগ্রাহীরা বাংলাদেশের শিক্ষাব্যবস্থার এই আলোকবর্তিকার রুহের মাগফিরাত কামনা করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ