শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ ১১ জনকে দুদকে তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও দুই তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ ১১ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুদক থেকে তাদের কাছে তলবি চিঠি পাঠানো হয়েছে। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে তাদের ১৮, ১৯ ও ২৩ ডিসেম্বর হাজির হতে বলা হয়েছে।

যাদের তলব করা হয়েছে- গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উত্পল কুমার দে, দুই তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোকনউদ্দিন উদ্দিন ও আব্দুল মোমেন চৌধুরী, নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা, মুহাম্মদ শওকত উল্লাহ, মুহাম্মদ ফজলুল হক, আব্দুর কাদের চৌধুরী, মুহা. আফসার উদ্দিন, মুহা. ইলিয়াস আহমেদ, ফজলুল হক ও উপসহকারী প্রকৌশলী আলী আকবর সরকার।

এই ১১ জনের মধ্যে প্রকৌশলী উত্পল কুমার দে, রোকনউদ্দিন উদ্দিন, আবদুল মোমেন চৌধুরী, স্বপন চাকমাকে ১৮ ডিসেম্বর সকালে দুদকে হাজির হতে বলা হয়েছে।

আর প্রকৌশলী মোহাম্মদ শওকত উল্লাহ, মোহাম্মদ ফজলুল হক, আবদুর কাদের চৌধুরী ও মুহা. আফসার উদ্দিনকে ১৯ ডিসেম্বর ও প্রকৌশলী মুহা. ইলিয়াস আহমেদ, ফজলুল হক, আলী আকবর সরকারকে তলব করা হয়েছে ২৩ ডিসেম্বর।

দুদক সূত্র জানায়, গ্রেফতার হওয়া ঠিকাদার জি কে শামীমকে জিজ্ঞাসাবাদে কমিশন গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় গৃহায়নের একাধিক প্রকৌশলীর ব্যাপারে ঘুষ দুর্নীতির তথ্যপ্রমাণ পেয়েছে। ঐসব প্রকৌশলীকে ঘুষ দিয়ে শামীম গণপূর্তের বড়ো কাজগুলো বাগিয়ে নিয়েছেন। গতকাল তলব করা ১১ জনের সঙ্গে জি কে শামীমের সঙ্গে আর্থিক লেনদেনের তথ্যপ্রমাণ পেয়েছে কমিশন।

দুদক সূত্র আরও জানায়, জি কে শামীমের সঙ্গে আর্থিক লেনদেনের সম্পর্ক রয়েছে এমন আরো ১৭ জনকে আজকালের মধ্যে তলব করা হবে। এই ১৭ জনের মধ্যে জাতীয় গৃহায়নের একাধিক কর্মকর্তার নাম রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ