সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

মুফতি ইদরীস কাসেমীর ইন্তেকালে মুফতি ফয়জুল্লাহর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সহিহ বুখারী শরিফের প্রসিদ্ধ ব্যাখ্যাগ্রন্থ কাশফুল বারীসহ অসংখ্য গ্রন্থের লেখক, ভারতের দারুল উলুম দেওবন্দের সাবেক মুঈনে মুফতী, শায়খুল হাদীস মুফতী ইদরীস কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মুফতী ইদরীস কাসেমী রহ. সদালাপী, অমায়িক, সদা হাস্যজ্বল প্রাণবন্ত একজন কর্মবীর আলেম ছিলেন। পরবর্তীতে ভাটারার জামিয়া সাঈদিয়া কারীমিয়া, মিরপুর ১২, সি-ব্লক মাদরাসা, আফতাব উদ্দীন মাদরাসা, কাসেমুল উলূম রূপনগর মাদরাসা, মিরপুর সি- ব্লক মহিলা মাদরাসাসহ দেশের বিভিন্ন মাদরাসায় খেদমত করেছেন। উপমহাদেশে ইলমে হাদিসের খেদমত ও বিকাশে তিনি ব্যাপক অবদান রেখেছেন।

মুফতী ফয়জুল্লাহ বলেন, আমৃত্যু ইলমে হাদিসের খেদমতে নিয়োজিত মুফতি ইদরীস কাসেমীর ইন্তেকালে ইলমে হাদিসের ময়দানে যে শূন্যতা সৃষ্টি হলো, তা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। এই শূন্যতা তা সহজে পূরণ হবার নয়। আমি মরুহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, ছাত্র, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমিন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ