বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

বিপুল মাছ ও ট্রলারসহ ১৪ ভারতীয় জেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় জব্দ করা হয়েছে এফবি মা আম্বিয়া-২ নামক একটি ভারতীয় ট্রলার ও ট্রলারে থাকা এক হাজার ২২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ ও জাল-দড়ি।

মঙ্গলবার ভোররাতে মোংলা সমুদ্রবন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ট্রলারসহ ওই ভারতীয় জেলেদের আটক করা হয়। আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

কোস্টগার্ড জানায়, এফবি মা আম্বিয়া-২ নামক একটি মাছ ধরার ট্রলার নিয়ে ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমার ফেয়ারওয়ে বয়া এলাকায় ঢুকে পড়ে মাছ ধরছিলেন। তখন ওই এলাকায় টহলরত কোস্টগার্ড সদস্যরা তাদের আটক করে মোংলায় নিয়ে আসে। পরে তাদের থানা পুলিশে হস্তান্তর করা হয়।

আটকদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ, ১৯৮৩-এর ২২ ধারায় মামলা দায়েরের পর জেলহাজতে পাঠানোর কথা জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. ইকবাল বাহার চৌধুরী।

এর আগেও একই অভিযোগে ওই এলাকা থেকে ৬৩ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী। নৌবাহিনী গত ১ অক্টোবর ১৫ জন, ৪ অক্টোবর ২৩ জন, ১৪ অক্টোবর ১১ জন, ২২ অক্টোবর ১৪ জন ও সর্বশেষ ১০ ডিসেম্বর কোস্টগার্ড ১৪ ভারতীয় জেলেকে আটক করে। এ নিয়ে অক্টোবর থেকে আজ পর্যন্ত ৭৭ জন ভারতীয় জেলেকে আটক করা হলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ