সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা চলতি মাসেই দেওয়া হবে এইচএসসির প্রবেশপত্র, কোন জেলায় কবে ‘মেঘনার পানি ঢাকার দুই সিটি করপোরেশনে সরবরাহ হবে’  ‘বাজেট বাস্তবায়নে ছলচাতুরি ও অপচয়ের অধিকার জনগণ কাউকে দেয়নি’

জঙ্গিদের ৯০ ভাগই আহলে হাদিস মতবাদী: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে যেসব জঙ্গি আছে তাদের ৯০ ভাগই আহলে হাদিস মতবাদী বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

আজ মঙ্গলবার দুপুরে দুই দিনব্যাপী উগ্রবাদবিরোধী জাতীয় সম্মেলন-২০১৯ এ বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি এ বিষয়ে আরো বলেন, ‘তাদের একটা অংশ আমাদের কাফের বলে। তাদের বোঝানোর মতো ধর্মীয় জ্ঞান আমাদের নেই। এটার জন্য বিশেষ টিম তৈরি করে তাদের যদি বোঝাতে পারি তাহলে জঙ্গিবাদের মতাদর্শ কিছুটা কমবে।’

কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের ধারণা ছিল শুধু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, অসচ্ছ্বল পরিবারের ছেলেরাই জঙ্গিবাদে ছড়ায়। তবে এখন আমাদের ধারণা পরিবর্তন হয়েছে। সচ্ছল পরিবার বা উচ্চশিক্ষিত সাধারণ পড়াশোনা থেকে আসা ছেলেরাই জঙ্গিবাদে জড়িয়েছে।’

‘যদি আর একটি হলি আর্টিজান হত তাহলে আমাদের সকল উন্নয়ন থমকে যেত। কেননা যারা জঙ্গিবাদ চায়। তারা দেশের উন্নয়ন চায় না।’-যোগ করেন তিনি।

জঙ্গিবাদ একটা বৈশ্বিক সমস্যা এমন মন্তব্য করে বৈশ্বিকভাবেই এই সমস্যা মোকাবেলা করতে হবে বলে জানান ডিএমপি কমিশনার। বলেন, ‘জঙ্গিবাদের সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা আহলে হাদিস বলে চিনি। যেসমস্ত মুসলমান আহলে হাদিস বলে উগ্রবাদের দিকে ঝুঁকে যাচ্ছে; আমি মনে করি তাদের মূল টার্গেট করে নজর দেওয়া উচিত।

যদি তা না পারি তাহলে আমাদের সন্তানদের বুঝিয়ে শুনিয়ে বেশিদিন জঙ্গিবাদ থেকে দূরে রাখতে পারব না। কারণ তাদেরকে বুঝিয়ে ভালো রাস্তায় আনার মতো ম্যাকানিজম আমাদের নেই বললেই চলে।’

শফিকুল ইসলাম বলেন,আহলে হাদিস মতবাদিরা দেশে বড়ভাবে নেই জানিয়ে ‘দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কিছু এলাকায় তাদের সংগরিষ্ঠতা আছে। এদের বুঝিয়ে আমরা ভালো পথে আনতে পারব। তাদেরকে বড় হুজুর দিয়ে বোঝাতে হবে। আমরা চাই আমাদের যে আলেম সমাজ আছেন তারা যেন আমাদের সঙ্গে কাজ করেন।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ