বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

কেরানীগঞ্জে লেপ-তোশকের দোকানে আগুন, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় একটি লেপ-তোশকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহিউদ্দিন খান (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

তার ফুপাতো ভাই উজ্জ্বল সিকদার জানান, একটি লেপ-তোশকের দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে এলে ফায়ার সার্ভিসের কর্মীরা মহিউদ্দিনকে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে পরিবার নিয়ে থাকতেন তিনি। চার ছেলে ও এক মেয়ের জনক মহিউদ্দিন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মহিউদ্দিনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ