মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

‘কিছু ওয়াজের মাধ্যমে শ্রোতাদের মনে বিরূপ মনোভাব সৃষ্টি হচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওয়াজ মাহফিল মানুষকে সদুপোদেশ দেয়া। তাদের কল্যাণের পথে ডাকার পথ এ মাধ্যম। নবী-রাসুল আ. সাধারণ মানুষকে সত্যের পথে যে আহবান জানাতেন তারই প্রচলিত রূপ। আলেমগণ সে পদ্ধতিকে অবলম্বন করে সাধারণ মানুষকে অপরাধমুক্ত রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছেন যুগের পর যুগ।

তবে বর্তমানে ওয়াজ মাহফিল নিয়ে শ্রোতা মহলের অভিযোগ অনেক। প্রথমেই তারা অভিযোগের তীর ছুঁড়ছেন বক্তার দিকে। বক্তার নানা অসঙ্গতির কথা উঠে আসছে তাদের অভিযোগে।

সেইসব অসঙ্গতি ও অভিযোগের নিয়ে কথা বললেন দেশের প্রখ্যাত ওয়ায়েজ ও  রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত বায়তুল মামুর জামে মসজিদের খতিব ও দারুল উলুম রহমানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হাসান জামিল। কথা বলেছেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের যুগ্ম বার্তা সম্পাদক রকিব মুহাম্মদ।


আওয়ার ইসলাম: বাংলাদেশে ওয়াজ-মাহফিলের বিশাল ময়দান তৈরি হয়েছে।  ওয়াজ-মাহফিলের আলোচক-ওয়ায়েজ বা বক্তাদের কেমন মনমানসিকতা থাকা উচিৎ বলে আপনি মনে করেন?

মাওলানা হাসান জামিল: ওয়ায়েজ বা বক্তা দাওয়াত ও তাবলিগের নিয়তে ওয়াজ করবে। মানুষের হৃদয়ে ঈমানজাগানিয়া আহ্বান পৌঁছে দেওয়ার নিয়ত থাকতে হবে। ওয়াজের মাধ্যমে যেন শ্রোতা আখেরাতমুখী হয় এমন মাননসিকতা নিয়ে কুরআন-হাদিসের আলোকে বয়ান করতে হবে।

অবশ্যই বাড়তি কোন কথা ওয়াজ থেকে পরিহার করতে হবে। আর শ্রোতাদের মধ্যে এমন মানসিকতা থাকবে যে আমি এমন ওয়াজ শুনব যে ওয়াজে আমার মধ্যে ঈমানী চেতনা জাগবে, আমার দিল আখিরাতমুখী হবে।

আওয়ার ইসলাম: বর্তমানে ওয়াজীনদের সম্পর্কে একটি অভিযোগ শোনা যাচ্ছে, অধিকাংশ ওয়ায়েজের মধ্যে ইখলাস নেই। আপনিও কি তাই মনে করেন?

মাওলানা হাসান জামিল: ইখলাস নেই, ব্যাপকহারে এ কথা বলব না, আমার দেখা অনেকে আছে তারা ইখলাসের সাথেই ওয়াজ করে থাকেন। তবে ব্যতিক্রম যে নেই, একথা অস্বীকার করার মতো না।

আওয়ার ইসিলাম: ওয়াজ-মাহফিলের মাধ্যমে শ্রোতাদের মধ্যে কতটুকু পরিবর্তন আসছে বলে আপনি মনে করেন?

মাওলানা হাসান জামিল: আমি খুব কাছ থেকে অনেকের পরিবর্তন দেখেছি। অনেকে এসে, ওয়াদা করেছেন যে তারা ঠিকমতো নামাজ আদায় করবে, দাড়ি রাখবে। তবে কিছু ওয়াজের মাধ্যমে শ্রোতাদের মধ্যে বিরুপ মনোভাব সৃষ্টি হচ্ছে।  এগুলো নিয়ে ইউটিউবে ট্রল হচ্ছে। মজমা জমানোর  জন্য অনেকে অশালীন বক্তব্য দিয়ে থাকেন যার মাধ্যমে শ্রোতাদেà