সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা চলতি মাসেই দেওয়া হবে এইচএসসির প্রবেশপত্র, কোন জেলায় কবে ‘মেঘনার পানি ঢাকার দুই সিটি করপোরেশনে সরবরাহ হবে’  ‘বাজেট বাস্তবায়নে ছলচাতুরি ও অপচয়ের অধিকার জনগণ কাউকে দেয়নি’

কাদিয়ানী ইস্যুতে বৃহৎ আন্দোলনের ডাক দেব: আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাদিয়ানী সম্প্রদায়কে বাংলাদেগশে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন দারুল উলুম হাটহাজারী মাদরাসার মুহতামিম, হেফজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী।

গত ৭ ও ৮ ডিসেম্বর কুমিল্লার চান্দিনা উপজেলার সর্ব-দক্ষিণে জোয়াগ ইউনিয়নে জোয়াগে দুই দিনব্যাপী এক সম্মেলনের প্রথম দিনে তিনি এ কথা জানান। দুই দিনব্যাপী কেরাত ও ইসলামি সম্মেলনের আয়োজন করে কারি ইসমাঈল রহ. ফাউন্ডেশন।

সম্মেলনে প্রধান মেহমানের বক্তব্যে আল্লামা আহমদ শফী বলেন, কাদিয়ানী সম্প্রদায় শরিয়তের দৃষ্টিতে কাফের। সুতরাং, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হেফাজত ইসলাম বৃহৎ আন্দোলনে যাবে। যে কোন মূল্যে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে।

এসময় হেফাজত আমির দেশের সকল বক্তা ও ওয়ায়েজদের মাহফিলে মাহফিলে কাদিয়ানী বিষয়ে ওয়াজ করার আহ্বান জানান।

অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলী আশরাফ এম.পি ও আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী। সম্মেলনে সভাপতিত্ব করেন- মাওলানা আব্দুর রহমান ও পীরে কামেল আল্লামা ফজলে এলাহী, পীরে কামেল আল্লামা আশেকে এলাহী ও মাওলানা রুহুল আমিন খান উজানবী। সহ-সভাপতি ছিলেন মাওলানা নােমান আহমদ, মাওলানা মাহবুবে এলাহী, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আব্দুল কবির, মাওলানা মকবুল আহমদ, মাওলানা আবু হানিফা।

প্রথম দিন কেরাত পরিবেশন করেন, শায়েখ কারি রেজা আইয়ূব-তানজিনিয়া। কারি সােলেমান শিহাব-মিশর।শায়েখ কারি ঈদী শা’বান-আফ্রিকা, শায়েখ কারি তৈয়ব জামাল-ভারত, শায়েখ মাহমুদ আস-সৈয়দ আব্দুল্লাহ-মিসর, শায়েখ মুহাম্মদ আহমদ আব্দুল হাফিজ-মিসর।

দ্বিতীয় দিন ওয়াজ করেন শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আবদুল বাসেত খান, মাওলানা রাফি বিন মুনির, মাওলানা হাসান জামিল, মাওলানা আবদুল খালেক শরীয়তপুরী।

দেশের কারিদের মধ্যে উপস্থিত ছিলেন, কারি সাইদুল ইসলাম আসাদ।কারি নাজমুল হাসান, কারি তাওহিদ বিন লাহোরী, কারি সিফাতুল্লাহ আড়াইহাজারী, কারি আবদুল মালেক। কারি আবুু রায়হান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ