সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২৮ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান এমপি জালাল উদ্দিনের নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ

ভ্যাট আদায়ে ডিসেম্বর থেকেই দোকানে বসছে ইএফডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি ডিসেম্বর মাস থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে ৫০ শতাংশ দোকানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানোর কাজ শুরু করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (৮ ডিসেম্বর) জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এ তথ্য জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের ইএফডি মেশিন চট্টগ্রাম বন্দরে চলে এসেছে। আজকের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। ডিসেম্বর মাসেই এসব মেশিন দোকানে স্থাপনের কাজ শুরু হবে। প্রথমে ১০ হাজার মেশিন দেয়া হবে। চলতি অর্থবছরের মধ্যেই ৫০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠানে এ মেশিন বসানো হবে।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ১০ হাজার মেশিন লাগানোর পর সেগুলো ঠিকমতো কাজ করলে বাকি ৯০ হাজার মেশিন বসানো হবে। এরপর আরও এক লাখ মেশিন কেনা হবে।

চলতি অর্থবছর বছরের শুরুতে এসজেডজেডটি-কেএমএমটি-এসওয়াইইএসআইএস ইটালের সমন্বয়ে চীনা কনসোর্টিয়ামকে এক লাখ মেশিন ও ৫০০ সেলস ডেটা কন্ট্রোলারসহ ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম (ইএফডিএমএস) সরবরাহ, স্থাপন ও পরিচালনার কাজ দেয় সরকার। প্রতিটি ইএফডি মেশিনের দাম পড়বে ৩২ হাজার টাকা। যা কিস্তিতে ব্যবসায়ীদের দেবে সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ