বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেলে এবং বাকিদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আলীপুরা গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া এবং একই গ্রামের আওয়ামী লীগ নেতা কামাল মিয়ার বিরোধ চলে আসছিল।

এ নিয়ে আজ সকালে দুই পক্ষের লোকজন টেঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটাবিদ্ধ হয়ে উভয় পক্ষের আটজন আহত হন। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে সেখান থেকে গুরুতর আহত শাহজাহান কাজী ও তার ছেলে মামুন কাজী নামে দুজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন গহর আলী (২৫), মিছির আলী (১৮), কাউছার (২২) মেহেদী (১৯), অহর উদ্দিন (৩৫) ও অজ্ঞাতনামা একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ