বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

গুঁড়িয়ে দেয়া হল আ. লীগ নেতার অবৈধ নৌবন্দর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনার বেড়ায় পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল বাতেনের অবৈধ নৌবন্দর উচ্ছেদ করেছে বিআইডব্লিটিএ।

সোমবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত এ অভিযানে এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয় হুরাসাগর নদের পাড়ে বৃশালিখা এলাকার রাজঘাট নামের এ অবৈধ বন্দরের বিভিন্ন স্থাপনা।

অভিযান চলাকালে অবৈধ বন্দরে পণ্য খালাস করতে আসা নয়টি জাহাজ আটক করে নয়জনকে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান নেতৃত্বে অভিযানে বিপুলসংখ্যক র‌্যাব, পুলিশসহ বিআইডবিস্নউটিএর কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

জানা যায়, নিয়মনীতির তোয়াক্কা না করে, বিআইডব্লিউটিএর অনুমোদন ছাড়াই অবৈধ বন্দর তৈরি করে দীর্ঘদিন ধরে তা পরিচালনা করে আসছিলেন আবদুল বাতেন। এতে বিপুল অঙ্কের রাজস্ববঞ্চিত হচ্ছিল সরকার। কয়েক দফা নোটিস দেয়ার পরও বন্দর বন্ধ না করায় অভিযান চালিয়ে তা উচ্ছেদ করা হয়েছে।

হাবিবুর রহমান জানান, এক দশকেরও বেশি সময় ধরে বেড়া পৌর এলাকার বৃশালিখায় হুরাসাগর নদের তীরে ছোট পরিসরের এ বন্দরে অবৈধভাবে পণ্যবাহী জাহাজ থেকে মালামাল খালাস করা হচ্ছিল। বৃশালিখা ঘাটের মাত্র ১০ কিলোমিটার দূরেই রাষ্ট্রায়ত্ত বাঘাবাড়ী নৌবন্দর।

অভিযান চলাকালে স্থানীয় শ্রমিক ও ব্যবসায়ীরা বাধা দেয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরে তারা বিক্ষোভ করেন।

দুপুরে অভিযান পরিদর্শনে আসেন বিআইডব্লিটিএর চেয়ারম্যান কমোডর মাহবুবুল আলম। তিনি বলেন, পণ্যবাহী জাহাজ নোঙর করে বৃশালিখা ঘাটে যেভাবে বন্দরের কার্যক্রম চালানো হয়েছে তা সম্পূর্ণ অবৈধ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ