বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন।

গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দু’জন হলেন- ওই ক্যাম্পের বাসিন্দা হাফেজ আহমদের ছেলে রশিদ (১৩) ও মৃত ছৈয়দ হোছন প্রকাশ লাল বুইজ্জার ছেলে শামসুল আমিন (৩২)।

পুলিশ জানায়, শনিবার রাতে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় একদল স্বশস্ত্র সন্ত্রাসী হামলা করে। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত ও দু’রোহিঙ্গা আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে গুলিবিদ্ধ অবস্থায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে ক্যাম্পের গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে, ধারণা করা হচ্ছে, তিনি একজন ডাকাত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ