বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

নেত্রকোনায় ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুর রহমান ফকির
দুর্গাপুর থেকে

নেত্রকোনার দুর্গাপুরে বেপরোয়া ট্রাকের চাপায় মিয়া উদ্দিন (৮০) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার শুকনাকড়িতে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বৃদ্ধ মিয়া উদ্দিন কাকৈরগড়া ইউনিয়নের বাউরতলা গ্রামের হামেল আলী তালুকদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাজার থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন মিয়া উদ্দিন। পথে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া দু’টি ট্রাক একটি আরেকটিকে অতিক্রম করার চেষ্টা করে। এই সময় পথচারী মিয়া উদ্দিন সড়ক পার হতে গেলে ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আসার আগেই ট্রাকটি পালিয়ে যায়।

এ ব্যাপারে দুর্গাপুর থানার এসআই আসাদুজ্জামান আসাদ জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ