রকিব মুহাম্মদ ।।
আত্মশুদ্ধি, নিজ নিজ গুনাহ মাফ, সব বালা-মুসিবত থেকে হেফাজত ও রহমত প্রার্থনায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় হাজারো মুসল্লির আকুতিতে বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে মজলিসে দাওয়াতুল হকের কেন্দ্রীয় ইজতেমা।
শনিবার রাত ১০ টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসার মাঠে অনুষ্ঠিত ২৫ তম কেন্দ্রীয় ইজতেমা সকালে শুরু হয়ে বাদ এশা মোনাজাতের মাধ্যমে শেষ হয়। প্রায় আধঘণ্টা সময় মোনাজাত চলে।
ইজতেমায় বিশেষ বয়ান ও মোনাজাত পরিচালনা করেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির, গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব ও যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।
বিশেষ এ মোনাজাতে দেশের কল্যাণ, মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্য, আখেরাত ও দুনিয়ার শান্তি কামনা করা হয়। এ সময় দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানায় হাজার হাজার মুসল্লি। আল্লাহর কাছে আকুতি-মিনতি করে চোঁখের পানিতে বুক ভাসান ধর্মপ্রাণ মুসল্লিরা।
আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনিতে রাতের আকাশ-বাতাস মুখরিত করে মহামহিম ও দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান।
মোনাজাতের আগেই যাত্রাবাড়ি মাদরাসা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে মুসল্লিরা ময়দানের আশপাশের অলিগলি, রাস্তা, পার্শ্ববর্তী বাসাবাড়ি ও সড়কে অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নেন।
দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বাংলাদেশের দেশবরেণ্য হারদুয়ী হজরতের খুলাফাগণ, বিভিন্ন জেলার আমীর, নায়েবে আমীর, কর্মীসহ দেশের আলেম-ওলামা, ছাত্র শিক্ষকরাসহ বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষ মোনাজাতে অংশ নেন।
মোনাজাতে আগে বিশেষ বয়ানে আল্লামা মাহমুদুল হাসান বলেন, আজকাল ফেসবুক সারাদেশের মানুষকে ধংস করে দিয়েছে। এমনকি মাদরাসা ছাত্র, ইমাম-খতিব, নারী-পুরুষ সকলকে ধংস করে দিচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে এ ধংসাত্মক মরণব্যাধী ফেসবুক থেকে হেফাজত করুন। শয়তান এটার মাধ্যমে আমাদেরকে নেক সুরুতে ধোকা দিচ্ছে।
তিনি বলেন, যদি তোমরা আল্লাহকে সাহয্য কর আল্লাহ তোমাকে সাহয্য করবেন। তোমাদের পাকে মজবুত করে দিবেন। তুমি যদি সমাজপতি হও, রাষ্ট্রপতি হও যেই হও, তুমি দীনকে সাহায্য করলে তোমাকে আল্লাহ সাহায্য করবেন। দীনকে সাহায্য করার অর্থ হলো আল্লাহকে সাহায্য করা।
এর আগে বাদ মাগà¦