বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

ভারতীয় মুসলিমদের নিয়ে বাংলাদেশও উদ্বিগ্ন: পাকিস্তান প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সিটিজেনশিপ অ্যাক্ট ১৯৫৫ এর সংশোধনীর ফলে বৈষম্যের শিকার হয়েছে দেশটির মুসলিমরা। ভারতীয় মুসলিমদের নিয়ে শুধু পাকিস্তান নয়, বাংলাদেশও উদ্বিগ্ন। বলেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি।

গতকাল শুক্রবার তিনি তার বাসভবনে সৌদি আরবের শুরা কাউন্সিলের চেয়ারম্যান ড আব্দুল্লাহ বিন মোহাম্মেদ বিন ইবরাহিম আল-শেখের নেতৃত্বে দেশটির একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সময় এসব কথা বলেন।

আরিফ আলভি বলেন, বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে আমার। তিনি ভারতের বিহার রাজ্যের মুসলিমদের নিয়ে উদ্বিগ্ন। কারণ তার দেশে এসব অভিবাসীর ঢুকে পড়ার আশঙ্কা আছে।

পাকিস্তানি প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি মিয়া জাহাঙ্গীর ইকবাল গণমাধ্যমটিকে বলেন, আজারবাইজানের রাজধানী বাকুতে সম্প্রতি অনুষ্ঠিত এক সম্মেলনে হাসিনার সঙ্গে কথা আলভির। এসময় হাসিনা ভারতের সিটিজেনশিপ অ্যাক্টের বিষয়ে উদ্বেগ জানান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্টের কথোপকথনের সময় উপস্থিত থাকা একটি সূত্র জানায়, ভারতীয় সরকার বিহারের মুসলিমদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিলে তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করবে বলে আশঙ্কা শেখ হাসিনার।

গত ৪ ডিসেম্বর ভারতীয় মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া একটি বিলে মুসলিম ছাড়া অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে। সূত্র: ডন নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ